শিরোনাম

‘তরুণদের কারিগরি ক্ষেত্রে দক্ষ হওয়ার বিকল্প নেই’

নিউজ ডেস্ক : দেশের উন্নয়নে তরুণ সমাজকে কারিগরি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক কর্মবৈচিত্র্যের নিরিখে বাংলাদেশকে এগিয়ে নিতে কর্মক্ষম মানুষ এবং তরুণ সমাজকে সৃজনশীল ও কারিগরি ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, সফলতার জন্য প্রয়োজন সুযোগ সৃষ্টি এবং সেটাকে কাজে লাগানো। সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এখন সেগুলো কাজে লাগাতে হবে। তিনি বলেন, সরকার যে সব প্রকল্প হাতে নিচ্ছে প্রকৌশলীরা নিরলস পরিশ্রম করে যেসব প্রকল্প বাস্তবায়ন করছে। যা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। আইডিইবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। গণপ্রকৌশল দিবস ১৬ শিরোনামের এ সভার এবারের প্রতিপাদ্য বিষয় বিশ্ব ভবিষ্যত কর্মজগতের জন্য দক্ষতা গড়ে তুলুন। আলোচনা সভায় উপস্থিত স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি দেশের সকল শিক্ষা ব্যবস্থায় সফট স্কিল ও টেকনিক্যাল স্কিল সম্পৃক্ত করাসহ কয়েকটি আহ্বান জানান আইডিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির আইডিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। আলোচনা শেষে আইডিইবির সামনে থেকে একটি র‌্যালি বের হয়। এতে অংশ নেন স্পিকার ড. শিরীন শারমিন।

basic-bank

Be the first to comment on "‘তরুণদের কারিগরি ক্ষেত্রে দক্ষ হওয়ার বিকল্প নেই’"

Leave a comment

Your email address will not be published.


*