নিউজ ডেস্ক : সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে তিন বাংলাদেশি চোরাচালানিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদেরকে এখন পর্যন্ত ফেরত দেয়নি ভারতীয়রা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার কাকডাঙ্গায় সোনাই নদী সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর কাছে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৩৮ বিজিবির কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার হায়দার আলি জানান, বিএসএফ এর হাতে আটক তিন চোরাচালানির দুজনের নাম জানা গেছে। এরা হলেন সদর উপজেলার রেউই গ্রামের তজিবর রহমান ও বাবু হাসান। অপরজন প্রতিবন্ধী।
তিনি আরও জানান, সকালে তারা বাংলাদেশ থেকে ভারতে সুপারি পাচারের চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহল দল তাদের বাধা দিতে স্পিড বোট নিয়ে তাড়া করে। চেরাচালানিরা দ্রুত নদী সাঁতরে ভারতীয় এলাকার মধ্যে চলে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
সুবেদার জানান, এ বিষয়ে তার সঙ্গে ভারতের তারালি বিএসএফ কম্পানি কমান্ডার এসি মনোজ কুমারের আলোচনা হয়েছে। তিনি তাদেরকে ফেরত দেবেন বলে জানিয়েছিলেন। অথচ সকাল খেকে এখন পর্যন্ত তাদের ফেরত দেওয়া হয়নি উল্লেখ করে তিনি জানান, রাত ৮টায় বিএসএফ জানিয়েছে আটক তিন বাংলাদেশিকে সে দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বরুপনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
Be the first to comment on "তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ"