শিরোনাম

থাপ্পড়কাণ্ডে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

নিউজ ডেস্ক : পুলিশের গায়ে হাত তোলার অপরাধে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আক্তার হোসেনকে ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার সেলিম মাতুব্বর নামে এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারেন ওই ছাত্রলীগ নেতা। এতে ওই পুলিশের কানের পর্দা ফেটে যায়।

শরীয়তপুুর জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর বলেন, আক্তার যে ঘটনা ঘটিয়েছে তার দায় তাকেই নিতে হবে। ছাত্রলীগে কোনও অপরাধীর স্থান নেই। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আক্তার কীভাবে ছাত্রলীগের কমিটিতে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া শিগগির সদর উপজেলা কমিটি ভেঙ্গে দেয়া হবে।

আহত পুলিশ সদস্য সেলিম মাতুব্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় শরীয়তপুর সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায়ই আক্তার হোসেনকে আসামী করা হয়েছে। মামলায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাগরন শেখকেও আসামী করা হয়েছে।

শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, চিকিৎসককে হুমকি, অপদস্ত, সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "থাপ্পড়কাণ্ডে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার"

Leave a comment

Your email address will not be published.


*