শিরোনাম

দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি : সিইসি

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের অনুপ্রেরণা ও চেতনায় আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করব। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি নুরুল হুদা।
এ সময় তার নিয়োগ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে সিইসি বলেন, ‘এটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া বা মন্তব্য নেই। আমরা এখনো চেয়ারেই বসিনি। তাই বিস্তারিত বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলব, আমরা আন্তরিকভাবে কাজ করব। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।’
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে অপর চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তারা।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সদস্যদের স্বাগত জানান ঢাকার এসপি শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মজিবুর রহমান।

basic-bank

Be the first to comment on "দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি : সিইসি"

Leave a comment

Your email address will not be published.


*