নিউজ ডেস্ক : বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বিকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনহর গোপালকৃঞ্চ প্রভু পারিকর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেখা করতে এলে তিনি একথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর যেসব সদস্য জীবন দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর পরবর্তী ভারত সফরের সময় তাদের সন্মান জানানো হবে।
প্রেস সচিব বলেন, মনহর পারিকর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। বিশেষ করে নারীর ক্ষমতায়নে ভারত যা করতে পারেনি, বাংলাদেশ তা পেরেছে বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত একটি হেলিকপ্টারের রেপ্লিকা ও প্যারাট্রুপারদের ছবি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন।
‘দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না’

Be the first to comment on "‘দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না’"