শিরোনাম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : মৌসুমের প্রথম ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে বন্ধ রয়েছে। মাঝনদীতে আটকা পড়েছে যানবাহন ও যাত্রীবোঝাই তিনটি ফেরি।

দুই ঘাট এলাকার মহাসড়কে আটকা পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা আরও তিন শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ও পাটুরিয়া কার্যালয় বলছে, ভোররাতের দিকে যানবাহন ও যাত্রী নিয়ে দুই ঘাট থেকে রো রো (বড়) ফেরি এনায়েতপুরী, শাহ জালাল ও কে-টাইপ (মাঝারি) কাবেরী ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে ফেরি তিনটি মাঝনদীতে নোঙর করে। এরপর দৌলতদিয়া প্রান্ত থেকে আর কোনো ফেরি যায়নি।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলামের ভাষ্য, রাতের বেশির ভাগ বাস ভোররাতের আগেই নদী পাড়ি দেয়। তবে মৌসুমের প্রথম ঘন কুয়াশা পড়ায় মাঝনদীতে যানবাহন বোঝাই ফেরিগুলো আটকা পড়েছে।

basic-bank

Be the first to comment on "দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*