নিউজ ডেস্ক : ঘন কুয়াশায় সাড়ে তিন ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মাঝ পদ্মায় আটকা পড়া ছয়টি ফেরি আবার গন্তব্যে রওনা হয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, আজ মঙ্গলবার ভোর ৫টা দিকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। এতে কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে এই নৌ-রুট।
বয়া ও বাতি দেখায় না যাওয়ায় বাধ্য হয়েই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে মাঝ পদ্মায় ছয়টি ফেরির সহস্রাধিক যাত্রী আটকে পড়ে। এদিকে ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে ২২০টি যান আটকা পড়ে।
তিনি আরো জানান, কুয়াশা কেটে যাওয়ার সকাল সাড়ে ৮টার পর ফেরি চালাচল আবার শুরু হয়েছে। নোঙর করা ফেরিগুলোও আবার গন্তব্যে রওনা হয়েছে।

Be the first to comment on "সাড়ে ৩ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু"