নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে তরুণ দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দাড়েরপাড়া মাঠ থেকে রাকিবুল ইসলাম (১৯) ও মশিউর রহমান (১৮) নামে দুই বন্ধুর লাশ উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, দাড়েরপাড়া মাঠের মধ্যে একটি কদম গাছের নীচে রাকিবুল ইসলাম ও মশিউর রহমান নামে দুই তরুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। নিহতদের গলায় রশি বাঁধা ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানানো সম্ভব হবে বলে ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান। নিহতরা দাড়েরপাড়া গ্রামের হুজুর মোল্লা ও সাজাহান আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ দুই বন্ধু রাকিবুল ও মশিউর নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে তারা বাড়ি ফিরেনি। শনিবার সকালে মাঠের ভিতর গাছের তলে তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

Be the first to comment on "দৌলতপুরে তরুণ দুই বন্ধুর লাশ উদ্ধার "