শিরোনাম

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মমিনুলও!

নিউজ ডেস্ক : বাংলাদেশ শিবিরে আরও এক দুঃসংবাদ! এতক্ষণ পর্যন্ত জানা গিয়েছিল দুজন থাকছেন না আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্টে। কিন্তু এবার জানা গেল মুশফিক-ইমরুলের পাশাপাশি পাওয়া যাচ্ছে না নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হককে। পাঁজরের চোট থেকে সুস্থ না হওয়ায় মাঠে নামতে পারছেন না মমিনুল।

জানা গেছে, মমিনুলের জায়গায় অভিষেক হতে পারে তরুল ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। ওয়েলিটংটন টেস্টে ব্যাটিংয়ের সময় বল লেগে পাঁজরে চোট পেয়েছিলেন মুমিনুল। মুশফিক-ইমরুলের চোটের তীব্রতা বেশি বলে অনেকটাই আড়ালে ছিল মুমিনুলের চোট। কিন্তু তাকে মেনে নিতে হচ্ছে একই ভাগ্য।

basic-bank

Be the first to comment on "দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মমিনুলও!"

Leave a comment

Your email address will not be published.


*