শিরোনাম

অস্ট্রেলিয়ার জয় কামনা করতে হচ্ছে বাংলাদেশকে!

নিউজ ডেস্ক : পার্থে শুরু হয়েছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন পর্যন্ত ১-১ সমতায়। বর্তমানে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সিরিজ নিয়ে কোনো মাথাব্যথা থাকার কথা নয়। কিন্তু মাথাব্যথার যথেষ্ট কারণ আছে। সেটা হলো র‌্যাংকিং। পাকিস্তান এই ম্যাচ জিতলে ওয়ানডে বিশ্ব র‌্যাংকিংয়ে ৭ নম্বরে উঠে যাবে। ৭ থেকে তাতে করে ৮ নম্বরে চলে যাবে টাইগাররা।

পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ৩৬ রানেই ওপেনার মোহাম্মদ হাফিজের (৪) উইকেট হারায় সফরকারীরা। এরপর দলের ইনিংস গড়ার দায়িত্ব নেন শারজিল খান এবং বাবর আজম। শারজিল খান ৪৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০ রান করে হ্যাজেলউডের বলে হ্যান্সকম্বের হাতে ধরা পড়েন। কিন্তু বাবর আজম এগিয়ে যান আরও অনেকখানি। সেইসঙ্গে গড়েন একটি রেকর্ডও।

২১ ইনিংসেই ওয়ানডেতে হাজার রানের মাইলফলক পার করে কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসকে ছুঁয়েছেন বাবর আজম। পার্থে এদিন সেঞ্চুরির আক্ষেপ থাকলেও ১০০ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। অবশ্য ব্যক্তিগত ৪৭ রানের সময় তিনি এই রেকর্ড গড়েন। একটা সময় বড় রানের দিকেই যাচ্ছিল সফরকারীরা। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট পতন এবং রান না নিতে পারার ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশকে এই সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে। মনে মনে অস্ট্রেলিয়ার জয় কামনা করা ছাড়া উপায় নেই।

basic-bank

Be the first to comment on "অস্ট্রেলিয়ার জয় কামনা করতে হচ্ছে বাংলাদেশকে!"

Leave a comment

Your email address will not be published.


*