শিরোনাম

শিক্ষক লাঞ্ছনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের স্থানীয় সংসদ সদস্য কর্তৃক শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এফিডেভিট সম্পন্ন হওয়ার পর ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান এই প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিভাবক, স্কুলছাত্র রিফাত, তার মা, মসজিদের ইমামসহ সাত-আটজনের জবানবন্দি গ্রহণ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রস্তুতকৃত প্রতিবেদনটি ৬৫ পৃষ্ঠার। গত বছরের ১০ আগস্ট হাইকোর্ট এই আদেশে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। এর আগে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হয়।

এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু বলেন, রবিবার প্রতিবেদনটি আদালতে উপস্থাপর করা হবে। তখনই প্রতিবেদনে কি আছে জানা যাবে।

basic-bank

Be the first to comment on "শিক্ষক লাঞ্ছনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল"

Leave a comment

Your email address will not be published.


*