শিরোনাম

দ্বিতীয় সন্তান এলো মিলা-কুচারের ঘরে

নিউজ ডেস্ক : আবারো সন্তানের বাবা-মা হলেন মিলা কুনিস এবং অ্যাস্টন কুচার দম্পতি। পিপল ম্যাগাজিন নিশ্চিত করেছে, ‘দ্যাট সেভেনটিস শো’ এর দুই কোস্টার এক ফুটফুটে পুত্র ও দ্বিতীয় সন্তান স্বাগত জানিয়েছেন।

তাদের প্রথম মেয়ে ওয়াট ইসাবেলে যার বয়স এখন সবে ২ বছর হয়েছে।
২০১৫ সালের জুলাইয়ে অনেক রাখঢাক করে বিয়ে করেন ৩৮ বছর বয়সী কুচার ও ৩৩ বছরের মিলা। দ্বিতীয় সন্তানের আগমনে দারুণ খুশি তারা। খবরটি নিশ্চিত করেছেন উচ্ছ্বাসের সঙ্গে।

অক্টোবরেই কুচার দ্বিতীয় সন্তানটি যে পুত্র হতে চলেছে তার খবর দেন। নেটফ্লিক্সের ‘দ্যা র‍্যাঞ্চ’ তারকা ‘টুডে শো’-এ বলেন, ওয়েট বড় বোন হওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনুষ্ঠানের সঞ্চালক সেথ মেয়ার্সকে অবশ্য না বলে পারেননি যে, তিনি মনে মনে চান আরেকটি কন্যা সন্তান হোক তার। সবমিলিয়ে একটা বড় পরিবার চান কুচার। তাই আরেকটা মেয়ে হোক এমনটাই মনে মনে চাইছিলেন তিনি। বললেন, আমাদের প্রথম কন্যা যখন এলো, তখন সে অনুভূতি অবিশ্বাস্য। তার পর আমি চিন্তা করে বের করি, আমাদের যদি আরেকটা মেয়ে হতো!

মিলা জানান, আমার আর কুচারের একটি বিষয় নিয়ে প্রায়ই কথা হয়। তা হলো, সন্তানদের এমনভাবে বড় করতে হবে যেন সে মানুষ হয়। আর সে জন্য জীবনের প্রথম থেকেই তাদের কিছু শিক্ষা প্রদান করতে হবে। তাদের বুঝতে হবে যে, তাদের বাবা-মায়ের হয়তো কিছু ডলার আছে। কিন্তু তারা এখনো গরীব। সূত্র: পিপল

basic-bank

Be the first to comment on "দ্বিতীয় সন্তান এলো মিলা-কুচারের ঘরে"

Leave a comment

Your email address will not be published.


*