নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের পদত্যাগের দাবিতে শনিবার এখানে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে।
প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার প্রভাবশালী বন্ধু ছই ছন শেরকে কোন ধরণের অনুমতি ছাড়া সরকারি নথিপত্র দেখা ও সরকারি কাজে হস্তক্ষেপের সুযোগ দিয়েছেন।
প্রেসিডেন্ট প্রাসাদে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
প্রেসিডেন্ট পার্ক বলেছেন, বিক্ষোভের ঘটনায় তার মন ভেঙে গেছে।
জনরোষ কমাতে প্রেসিডেন্ট বিরোধী দলের সঙ্গে মিলে নতুন মন্ত্রিসভা গঠন ও কিছু ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছেন। কিন্তু তাতেও কাজ হয়নি। বরং প্রধান বিরোধী দলের সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন।
গত ২৫ অক্টোবর পার্ক গিউন হাই প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন, বন্ধু ছই ছন শে কোনো সরকারি পদে না থাকলেও তিনি রাষ্ট্রীয় বিষয়ে তার পরামর্শ চান।
শনিবার বিক্ষোভের আয়োজকরা জানান, ১০ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। তবে পুলিশ জানায়, বিক্ষোভকারীদের সংখ্যা ছিল দুই লাখ ৬০ হাজার।
দ. কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ

Be the first to comment on "দ. কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ"