নিউজ ডেস্ক : ধর্ষণ করার পরও খুব সহজেই পার পেয়ে যাবেন এখন থেকে তুরস্কের ধর্ষকরা। যেখানে ইন্দোনেশিয়ায় ধর্ষণের শাস্তি হিসেবে ছেলেদের যৌনাঙ্গ কর্তনের শাস্তি দেওয়া হচ্ছে এবং বিশ্বের বেশ কিছু দেশে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের কথা ভাবা হচ্ছে, সেখানে তুরস্ক পার্লামেন্ট নতুন এক আইন উত্থাপন করছে যার বলে সংবিধিবদ্ধ ধর্ষণ এর ক্ষেত্রে ধর্ষক মেয়েটিকে বিয়ে করলে আর শাস্তি পেতে হবে না। সমালোচকরা জানায়, এই আইনটি পাস হলে ধর্ষণকে আইনত বৈধতা দেওয়া হবে। সেই সঙ্গে সমর্থন দেওয়া হবে বাল্যবিবাহকে। আর এই ধরনের মানসিকতা পুরুষরা তাদের অপরাধে আরো উৎসাহী হবে।
গত কয়েক দশকে তুরস্কে নারীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে শতকরা ৪০ ভাগ। যার অধিকাংশ যৌন নিপীড়ন ও শারীরিক অত্যাচার। পরিসংখ্যান অনুসারে ২০০৩ থেকে ২০১০ সালের মধ্যে দেশটিতে নারী হত্যার ঘটনা বেড়েছে শতকরা ১৪০০ ভাগ! অর্থাৎ ২০০৩ সালে ১০০ জন মারা গেলে বর্তমানে মারা যাচ্ছে ১৪০০ জন, যা রীতিমতো ভয়াবহ।
এই বিষয়ক বিল বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে উত্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে বিলটি নিয়ে পার্লামেন্টের সদস্যরা আলোচনা করবে একদিন এবং পরের দিন ভোটে বিলটি তুরস্কের আইনে পরিণত হবে যদি অধিকাংশ সদস্য এর পক্ষে ভোট দেয়।

Be the first to comment on "ধর্ষণের পর বিয়ে করলে অপরাধ মাফ!"