শিরোনাম

নাইজেরিয়ায় দুই শিশুকে বোমা হিসেবে ব্যবহার, নিহত ১

নিউজ ডেস্ক : উত্তর-পূর্ব নাইজেরিয়ার মেইদুগুরি এলাকায় দুই ‘কন্যাশিশুকে’ বোমা হিসেবে ব্যবহার করেছে সন্ত্রাসীরা। রবিবার একটি বাজারে ৭ থেকে ৮ বছর বয়সী দুই শিশু রিকশা থেকে নেমে প্রবেশ করে।

এ সময় তারা নিজেদের শরীরে থাকা বোমার বেল্ট বিস্ফোরণ ঘটালে একজন নিহত ও ১৮ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী এক নাইজেরিয়ান মিলিশিয়া সদস্য জানান, রিকশা থেকে এই দুই কন্যাশিশু নেমে আসে এবং বাজারের দিকে এগিয়ে যায়। এ সময় তাদের সাথে আমি হাউসা ও ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করি। কিন্তু তারা আমার কোনো কথার উত্তর দেয়নি। তাদের চেহারা ছিল অনুভূতিশূন্য।
এরপর দুই শিশু মেয়ে মানুষজনে পরিপূর্ণ বাজারে প্রবেশ করে। এ সময় একজন তার কোমরে থাকা বোমার বেল্ট বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে অপরজন বিস্ফোরণ ঘটায়। বাজার থেকে এ সময় সবাই ছোটাছুটি করে বের হচ্ছিল। শিশুদের দিয়ে চালানো এই আত্মঘাতী বোমা হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এই হামলার সঙ্গেও বোকো হারাম জড়িত।

উল্লেখ্য, শুক্রবার দেশটিতে চালানো অপর এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত ও ৩৩ জন আহত হন।

basic-bank

Be the first to comment on "নাইজেরিয়ায় দুই শিশুকে বোমা হিসেবে ব্যবহার, নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*