শিরোনাম

নীলফামারী-সৈয়দপুর সড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ৮

নিউজ ডেস্ক : নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের সংগলসী ইউনিয়নের ইকু জুটমিল এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ওই বাসের হেলপার আবু সাঈদ (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকের ওই ঘটনায় আট যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী থেকে রংপুরগামী এইচ এ এণ্টারপ্রাইজ নামের (ঢাকা মেট্রো-জ-১১-০১২২) যাত্রীবাহি একটি বাস ওই স্থানে বিপরিতমুখী অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এসময় চাপা পড়ে ঘটনাস্থলে বাসের হেলপার আবু সাঈদ নিহত হন। নীলফামারী দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে আট আহতকে উদ্ধার করে সৈয়দপুর একশ শয্যা হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে গুরুতর রয়েছেন আবু তাহের (৪৫) ও মমিনুর রহমান (৩৫)।
নিহত হেলপার আবু সাঈদ সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট ডাঙ্গাপাড়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন, খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু সাঈদের মরদেহ উদ্ধার করে। আহতদের মধ্যে আটজনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নীলফামারী-সৈয়দপুর সড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ৮"

Leave a comment

Your email address will not be published.


*