নিউজ ডেস্ক :নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় (৪৭) হত্যা মামলার আসামি ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, ছেলে আশিক রহমান ও ভাতিজা রাসেলের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই ভবতোষ রায় সাতদিনের রিমান্ড আবেদন করলে নড়াইল সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে রিমান্ড শুরু হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাত আটটার দিকে নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার এলাকায় ভদ্রবিলা ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রভাষ রায়কে ছুরিকাঘাতে জখম করে প্রতিপক্ষের লোকজন। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে যশোরে স্থানান্তর করা হয়। রাত ৯টা ৪৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা শহিদুর রহমান ও তার লোকজন প্রভাষ রায়কে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিহতের স্ত্রী টুটুল রানী বাদী হয়ে নড়াইল সদর থানায় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, ছেলে আশিক, ভাতিজা রাসেল মিনাসহ নয়জনের নাম উল্লেখ এবং সাতজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর ওই রাতেই শহিদুর রহমান ও ছেলে আশিকসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
নড়াইলে ইউপি চেয়ারম্যানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর
নড়াইলে ইউপি চেয়ারম্যানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর
Be the first to comment on "নড়াইলে ইউপি চেয়ারম্যানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর"