শিরোনাম

নেতার মুক্তির দাবীতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও হরতাল

নিউজ ডেস্ক : ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবীতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ এবং পানছড়ি হরতাল পালিত হেচ্ছে । পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বিনয়ন চাকমা, সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমার মুক্তির দাবীতে এই কর্মসূচী পালিত হচ্ছে।

সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে দূরপাল্লা ও অভ্যন্তরিণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে কিছু হালকা যান চলাচল চলতে দেখা গেছে। এদিকে আজ বৃহষ্পতিবার খাগড়াছড়িতে সাপ্তাহিক হাট বাজার হলেও অবরোধের কারণে কৃষকরা উৎপাদিত কৃষি পণ্য আনতে পারেনি। অন্যদিকে পানছড়িতে বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাঠ। চলছেনা কোন ধরনের যানবাহন। শহরতরীর বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা পিকেটিং করার খবর পাওয়া গেছে। এদিকে সড়ক অবরোধ ও হরতালকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

 

basic-bank

Be the first to comment on "নেতার মুক্তির দাবীতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও হরতাল"

Leave a comment

Your email address will not be published.


*