নিউজ ডেস্ক : অবশেষে ক্ষমতাধর প্রভাবশালী নড়াইলের সওজ প্রকৌশলী তাপসী দাসের তদন্ত শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল বুধবার তদন্ত শুরু হবে বলে দুদকের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান। জ্ঞাতআয় বহিভূত সম্পদ আহরণ, সীমাহিন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি গড়ী নিজস্ব কাজে ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাশ নড়াইলে যোগদানের পর থেকে ঠিকাদারদের সাথে আতাত করে নি¤œমানের সামগ্রী দিয়ে কাজ করার সুযোগ দিয়ে নামে বেনামে কোটি কোটি টাকার মলিক হয়েছেন, খুলনা নগরীতে তৈরী করেছেন আলীশান অট্টালিকা। যার মূল্যই কয়েক কোটি টাকা। জানাগেছে, গত ১৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিকালে নড়াইল সড়ক ও জনপথ(সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাসের বিরুদ্ধে জ্ঞাতআয় বহিভূত সম্পদ আহরণ, সীমাহিন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি গড়ী নিজস্ব কাজে ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম। অভিযোগের বিষয়গুলো আমলে নিয়ে দুদক তদন্তের সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক বুধবার (২ নভেম্বর)তদন্তকাজ শুরু হবে বলে ওই সূত্র নিশ্চিত করেন। পর্যায়ক্রমে উপজেলার অনেকের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের তদন্ত শুরু হবে বলেও দুদক সূত্রে জানাগেছে।
নড়াইলে অবশেষে দুদক’র তদন্ত শুরু
নড়াইলে অবশেষে দুদক’র তদন্ত শুরু
Be the first to comment on "নড়াইলে অবশেষে দুদক’র তদন্ত শুরু"