নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলার কদমতলী গ্রামে কোহিনুর আক্তার (৩৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাসুদ শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
কালিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গণি মিয়া জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, কদমতলী গ্রামের মাসুদ শেখ তার স্ত্রী কোহিনুরকে গতকাল সোমবার বিকালে পারিবারিক কলহের কারণে বেধরমভাবে মারপিট করে। এ সময় তার মাথা ফেটে প্রচণ্ডভাবে রক্তক্ষরণ হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
Be the first to comment on "নড়াইলে গৃহবধুকে পিটিয়ে হত্যা"