নিউজ ডেস্ক : রাতের আঁধারে পাচারের সময় বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ এক ট্রাক সরকারি বই জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলা নামক স্থান থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা ট্রাক চালক মো. সাইদুল ও চালকের সহকারী মো. বেলালকেও আটক করা হয়।
বরগুনা জেলা প্রাথমিক কর্মকর্তা (ডিপিও) আবদুল মজিদ বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রি করার বিধান থাকলেও তা একটি কমিটি করে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে নিলামের মাধ্যমে বিক্রি করতে হবে। ” তিনি বলেন, “বরগুনায় জব্দ করা বইগুলো বরগুনায় সরকারিভাবে বরাদ্দকৃত বই নয়। ” এ বই কোথা থেকে আনা হয়েছে- তা তিনি জানেন না বলেও জানান তিনি। বরগুনা সদর থানার ওসি মো. রিয়াজ হোসেন পিপিএম বলেন, “বই জব্দের ঘটনায় আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। এ বই কোথা থেকে আনা হয়েছে- তা খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
Be the first to comment on "বরগুনায় এক ট্রাক সরকারি বই জব্দ, আটক ২"