শিরোনাম

নড়াইলে জেলা ছাত্রদলের দোয়ার অনুষ্ঠান

নড়াইলে জেলা ছাত্রদলের দোয়ার অনুষ্ঠান

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যবার্ষিকী পালিত হয়েছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে এ উপলখ্যে ২৪ জানুয়ারী (সোমবার) বিকালে নড়াইল জেলা ছাত্রদলের উদ্দ্যেগে নড়াইল কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন এতিমখানায় মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অসহায় এতিমদের মাঝে তবারক বিতরন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারন খন্দকার ফসিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি রাজিব আহম্মেদ রাজু, সহ-সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি), সাংগঠনিক সম্পাদক মুন্সি বায়েজিদ বিল্লাহ প্রমুখ। জেলা ছাত্রদলের সাধারন খন্দকার ফসিয়ার রহমান জানান, কেন্দ্রের ঘোষিত সকল কর্মসুচী নড়াইল জেলা ছাত্রদলের পক্ষ থেকে পালন করা হবে। আগামীতে দেশ নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যখন যে কর্মসুচী দিবে নড়াইল জেলা ছাত্রদল রাজ পথে থেকে সেই কর্মসুচী পালন করবে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে জেলা ছাত্রদলের দোয়ার অনুষ্ঠান"

Leave a comment

Your email address will not be published.


*