শিরোনাম

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে হরতালে সংঘর্ষ

নিউজ ডেস্ক : সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহুত হরতালে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে হরতালকারীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এলায়কা বিক্ষোভকারীদের মিছিলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে।

হরতালের সমর্থনে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ বাম ছাত্র সংগঠনের কর্মীরা বৃহস্পতিবার সকাল ৬টার দিকে টিএসসি মোড় থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তায় পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ পিছিয়ে যায় এবং বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ‌্যানের কাচ ভাঙচুর করে।
সকাল সাড়ে ৬টার দিকে হরতালকারীরা মিছিল নিয়ে আবার শাহবাগের দিকে এগোতে থাকলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। বাধা পেয়ে ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা চারুকলা অনুষদের সমানের রাস্তায় অবস্থান নেন এবং সেখানে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এ সময় পুলিশ দুজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার দাবি করেছেন, পুলিশের হামলায় ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “বিক্ষোভ মিছিল করে তারা শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দিয়েছে। আশপাশে কয়েকটি হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ কারণেই পুলিশ বাধা দিয়েছে। ”

এর আগে গতকাল বুধবার জাতীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ঢাকা মহানগরের সব প্রতিষ্ঠান, যান্ত্রিক পরিবহন ও ব্যক্তিগত কাজ আজ বেলা ২টা পর্যন্ত বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে সুন্দরবন রক্ষা আন্দোলনে শরিক হতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছিল।

basic-bank

Be the first to comment on "রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে হরতালে সংঘর্ষ"

Leave a comment

Your email address will not be published.


*