শিরোনাম

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

নিউজ ডেস্ক : আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে দুইপক্ষের সংষর্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ সংষর্ঘের ঘটনা ঘটে। এ সময় তিনটি বাড়ি ভাংচুর করা হয়। এলাকাবাসী জানান, আমবাড়িয়া গ্রামের আলমগীর শেখ ও কাতেবর পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল (শনিবার) সকালে আলমগীর শেখের লোকজন প্রতিপক্ষ কাতেবরের ভাই তকিবরের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় কাতেবর পক্ষের আবু সাঈদ, মনসুর ও হিমুর বাড়ি ভাংচুর করা হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তকিবরের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল গণি মিয়া জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত"

Leave a comment

Your email address will not be published.


*