নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বিমানবাহিনী এখন অনেক শক্তিশালী এবং আকাশপথকে সর্বদা শত্রুমুক্ত রাখতে সক্ষম। আজ রবিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শক্তিশালী বিমানবাহিনী গঠন করা। আমরা আজ সেটি করতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০০ সালে বিমানবাহিনীর জন্য মিগ ২৯ যুদ্ধ বিমান কেনা হয়।

Be the first to comment on "বিমানবাহিনী আকাশপথকে শত্রুমুক্ত রাখতে সক্ষম"