শিরোনাম

নড়াইলে নবজাতকের মৃত্যু ॥ ভুয়া ডাক্তারকে ৬ মাসের জেল

নড়াইলে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমান

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলে ভুয়া ডাক্তারের রিপোর্টে এক নবজাতকের মৃত্যু হয়েছে। ভুল রিপোর্ট প্রদানকারী ভুয়া ডাক্তার খাদিজা বেগমকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নবজাতকের পিতা উপজেলার বেন্দা গ্রামের তুলিপ শিকদার জানান, গত ২৩ ফেব্র“য়ারি তিনি তার স্ত্রী মাহমুদা বেগমের(২০) গর্ভের সন্তানের অবস্থা জানতে খাদিজা কিনিকে নিয়ে আসেন। কিন্তু ক্লিনিকের মালিক খাদিজা বেগম তাকে নড়াইলের কালিয়া পৌর শহরের আল আমীন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে আল্ট্রাসনোগ্রাফি করার পর ডাক্তার নামধারী খাদিজা বেগম নিজেই রিপোর্ট তেরি করেন। রিপোর্টে ওই গর্ভবতীর সন্তান আগামী ২৫ মার্চ ভূমিষ্ট হওয়ার তারিখ উল্লেখ করেন। যে কারণে গর্ভবতীর পরিবারের লোকজন সন্তান ভূমিষ্ট হওয়ার প্রস্তুতিও গ্রহণ করেননি। ২৩ ফেব্র“য়ারি গভীর রাতে মাহমুদার প্রসব বেদনা শুরু হলেও তারা ওই রিপোর্টের কারণে তা আমলে না আনায় ও তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে না পারায় ভূমিষ্ট হওয়ার পরই নবজাতকের মৃত্যু হয়। শনিবার তুলিপ শিকদার ভুয়া ডাক্তরের ভুল রিপোর্টে তার সন্তানের মৃত্যু হয়েছে বলে নড়াইলের কালিয়া থানায় অভিযোগ করেন। পুলিশ খাদিজাকে আটক করে নড়াইলের কালিয়ার ইউএনও মো.কামরুল ইসলামের দফতরে হাজির করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। জানা গেছে, অভিযুক্ত খাদিজা বেগম তার ডাক্তারি সনদ দেখাতে পারেননি। বরং তার অপকর্মের দায় স্বীকার করেছেন। আল আমিন ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিকাইল বিশ্বাস বলেছেন, খাদিজা বেগম রোগীটি তার ক্লিনিকে এনে নিজেই আলট্রাসনোগ্রাফি করে নিয়ে যান এবং রিপোর্টও তিনি নিজে করেছেন।

basic-bank

Be the first to comment on "নড়াইলে নবজাতকের মৃত্যু ॥ ভুয়া ডাক্তারকে ৬ মাসের জেল"

Leave a comment

Your email address will not be published.


*