নিউজ ডেস্ক : নড়াইল,জেলায় ১নভেম্বর থেকে ১০ হাজার ৭৭৮ জন বিধবা অসহায় নারীদের সরকারের পক্ষ থেকে বিধবা ভাতার ৪ কোটি ৩১ লাখ এক হাজার ২শ’ টাকা প্রদান করা হবে।জেলা সমাজসেবা অধিদফতর সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ৩ হাজার ১১৬ জন, কালিয়া উপজেলায় ৩ হাজার ৭৮৮ জন, লোহাগড়া উপজেলায় ৩ হাজার ৫৭৮ জন এবং পৌরসভায় ২৯৬ জনকে বিধবা ভাতার কার্ড প্রদান করা হয়েছে। জানা গেছে এরই মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ১১৬ জনকে এক কোটি ২৪ লাখ ৬ হাজার ৪শ’। কালিয়া উপজেলায় ৩ হাজার ৭৮৮ জনকে এক কোটি ৫১ লাখ ৫ হাজার ২শ’, লোহাগড়া উপজেলায় ৩ হাজার ৫৭৮ জনকে এক কোটি ৪৩ লাখ ১ হাজার ২শ’ এবং পৌরসভায় ২৯৬ জনকে ১১ লাখ ৮ হাজার ৪শ’ টাকা প্রদান করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদফতরে উপ-পরিচালক রতন কুমার হালদার বলেন, জেলার বিধবা মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমাসে ৪শ’ টাকা করে জেলায় ১০ হাজার ৭৭৮ জনকে বিধবা ভাতার ৪ কোটি ৩১ লাখ ১ হাজার ২শ’ টাকা প্রদান প্রক্রিয়া অব্যহত রয়েছে।
নড়াইলে বিধবা ভাতার টাকা প্রদান
নড়াইলে বিধবা ভাতার টাকা প্রদান
Be the first to comment on "নড়াইলে বিধবা ভাতার টাকা প্রদান"