শিরোনাম

নড়াইলে হিন্দু ঐক্য পরিষদের মানববন্ধন

নড়াইলে হিন্দু ঐক্য পরিষদের মানববন্ধন

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল ব্রাহ্মণবাড়ীয়ার নাছিরনগরে হিন্দু বাড়ি ও মন্দির, প্রতিমা ভাংচুর লুটপাটের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন হয়েছে। শুক্রবার বেলা ১২টায় হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে নড়াইল-যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতা বাবুল কুমার সাহা, নিখিলকুমার সরকার, অধ্যাপক মলয় নন্দী, শেখর কুন্ডু, জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জল রায়, সাংগঠনিক সম্পাদক বুলু দাস, প্রমুখ । আলোচনা সভায় বক্তারা বলেন,অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থার করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

basic-bank

Be the first to comment on "নড়াইলে হিন্দু ঐক্য পরিষদের মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*