শিরোনাম

নড়াইল জেলা পরিষদ নির্বাচনী প্রচারনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

PHTO0008.JPG

নিউজ ডেস্ক : নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় কালিয়া উপজেলা আওয়ামীলীগ’র আয়োজনে কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোল্যা ইমদাদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু । সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগে’র সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জজকোর্টের পিপি ইমদাদুল হক, আওয়ামীলীগ দলীয় সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী,নড়াগাতি উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি আলহাজ্ব মফিজ, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি শিকদার আব্দুল হান্নান রুন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ ফয়জুল আমীর লিটু, লোহাগড়া পৌর আওয়ামীলীগ’র সভাপতি ও লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন সহ জেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনা যাকে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছেন আমরা তার পক্ষে কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। সভা শুরুর আগে শহীদ এখলাছ বিশ্বাসের কবর স্থান জিয়ারত করেন।

basic-bank

Be the first to comment on "নড়াইল জেলা পরিষদ নির্বাচনী প্রচারনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*