নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় এক মাদক সেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া বাজারের সুলতান মিয়ার চায়ের দোকান থেকে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রামজেদপুর গ্রামের আমজাদ মোল্যার ছেলে ইমরান মোল্যা (২২) কে ৫০ গ্রাম গাজাসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা ,তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।
লোহাগড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর ১ বছরের কারাদন্ড
লোহাগড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর ১ বছরের কারাদন্ড
Be the first to comment on "লোহাগড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর ১ বছরের কারাদন্ড"