নিউজ ডেস্ক : ভারতীয়দের পর্ন দেখায় আগ্রহ কমেছে। তবে পছন্দের পর্ন তারকা হিসেবে ঘরের মেয়ে সানি লিওনকেই সবচেয়ে বেশি পছন্দ ভারতীয়দের।
অনলাইন পর্ন সার্চ করায় ভারতীয়রা সবচেয়ে বেশি ‘ইন্ডিয়ান’ শব্দটি লিখেছেন বলেও বিশ্বের সবচেয়ে বড় পর্ন ওয়েবসাইট ‘পর্নহাব’-এর সমীক্ষায় উঠে এসেছে।
বিগত কয়েক বছর ধরে পর্নে অভিনয় করা ছেড়ে দিয়েছেন সানি। তবু এখনও তাঁর চাহিদাই সবচেয়ে বেশি। দু’নম্বরে মিয়া খলিফা। পর্নহাব’-এর সমীক্ষায় আরও জানা গেছে, বিশ্ব জুড়ে ১৬ সেকেন্ড করে মোবাইলে পর্ন দেখার প্রবণতা বেড়েছে। ২০১৫-তে বিশ্বে ৯২ বিলিয়ন পর্ন ভিডিও দেখা হয়েছে। পর্ন দেখতে অনলাইনে ওই ১ বছরে সার্চ করেছিলেন ২৩ বিলিয়ন মানুষ। নারীদের পর্ন দেখায় সবচেয়ে আগে রয়েছে ফিলিপিন্স। এই দেশে ইন্টারনেট ব্যবহাকারীদের মধ্যে অন্তত ৩৫ শতাংশ নারী অনলাইনে পর্ন দেখেছেন। ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অন্তত ৩৩ শতাংশ নারী অনলাইনে পর্ন দেখতে ভালবাসেন। ভারতে অনলাইনে পর্ন দেখার ৪৮ শতাংশেরই বয়স ১৮ থেকে ২৪-এর মধ্যে।
সূত্র: আজকাল

Be the first to comment on "পর্ন তারকা হিসেবে সানিকেই বেশি পছন্দ ভারতীয়দের"