নিউজ ডেস্ক : পার্বতীপুর শহর থেকে ৮ কি.মি দূরে হাবড়া ইউনিয়নের পশ্চিম শেরপুর তেলী পাড়ার নিকট পার্বতীপুরগামী সড়কে খালিবস্তাভর্তি ট্রাকের সাথে ধাক্কায় সাইকেল আরোহী রেজাউল আলম প্রামানিক (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার মাথার খুলি থেতলে গেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল ৭ টায়। নিহতের বাড়ী একই ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাশিঘোপা গ্রামে । পিতার নাম সোলায়মান প্রামানিক । বিক্ষুব্দ লোকজন চালকসহ ঘাতক ট্রাকটি আটক করে নিয়ে গেছেন হাবড়া ইউনিয়ন পরিষদে । সংবাদ পেয়ে পার্বতীপুর মড়েল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেছেন । থানার ওসি মোস্তাক আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।
পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Be the first to comment on "পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১"