নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ করেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আবু ধাবিতে উড়ে গেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এরা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
পিএসএলের পর্দা আরও আগেই উঠেছে। তবে হায়দরাবাদ টেস্টের কারণে সেখানে যোগ দিতে দেরি হলো সাকিব-তামিম-মাহমুদউল্লাহর। সোমবার টেস্ট শেষ করে সন্ধ্যায় আবুধাবির বিমান ধরেন এ তিনজন।
এবারের পিএসএলের আসরে সাকিব ও তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর মাহমুদউল্লাহ খেলবেন কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে। গত আসরে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম খেললেও এ আসরে তিনি নেই।
পিএসএল খেলতে আবুধাবিতে সাকিব-তামিম-মাহমুদউল্লাহ

Be the first to comment on "পিএসএল খেলতে আবুধাবিতে সাকিব-তামিম-মাহমুদউল্লাহ"