নিউজ ডেস্ক : আবার ড্রেস নিয়ে বিতর্কে কাইলি জেনার। পপ সিঙ্গার ক্রিস্টিনা অ্যাগুলেরার জন্মদিনে গিয়েছিলেন তিনি।
সেখানে তিনি যা পরে গিয়েছিলেন তা নিয়ে সমালোচনা চলছে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায়।
বার্থ ডে পার্টিতে জিটনা (ক্রিস্টিনা অ্যাগুলেরার আর এক নাম) ও তার ফিয়াসেঁ ম্যাথু রুটলারের সঙ্গে ছবি তুলেছেন কাইলি। সেখানে তাকে হলুদ ও কালো ড্রেসে দেখা গেছে। উর্ধ্বাঙ্গ ঢাকা বিকিনিতে। নিচে তিনি একটি ফুল প্যান্ট পরেছেন। কিন্তু প্যান্টটি বাকি প্যান্টের মতো সম্পূর্ণ পা ঢাকা নয়। উপরদিকে অনেকটাই কাটা।
এই ড্রেস নিয়েই বিতর্কে জড়িয়েছেন কাইলি। NYC 2002 অনুষ্ঠানে ক্রিস্টিনা যে পোশাকটি পরেছিলেন, এটি তার হুবহু নকল। ছবিটি কাইলি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন। ক্রিস্টিনা পরেছিলেন একটি মাল্টিকালারের ফার কোর্ট। মাথায় ছিল গোলাপি উইগ।
গত মাসেই পোশাক নিয়ে চর্চায় এসেছিলেন কাইলি জেনার। ইনস্টাগ্রামে তিনি কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। অন্তর্বাস পরে ছবি তুলেছিলেন তিনি। কিন্তু, তার মধ্যে দিয়ে তার গোপনাঙ্গ দৃশ্যমান। কাইলি যে অন্তর্বাসটি পরেছিলেন, সেটি তার বিজনেস ভেঞ্চার দা কাইলি শপের অন্তর্গত।

Be the first to comment on "পোষাক নিয়ে ফের বিতর্কে কাইলি জেনার"