নিউজ ডেস্ক : কুমিল্লায় প্রতিপক্ষের গুলিতে তিতাসের ইউপি চেয়ারম্যানসহ ২জন নিহত হয়েছেন। নিহত চেয়ারম্যান মনির হোসেন(৪৫) তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান। নিহত অন্যজন তার শ্যালক মহিউদ্দিন(৩০)। মঙ্গলবার সকাল ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুরে এ ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই মোশারফ হোসেন জানান, কুমিল্লা যাওয়ার পথে দুর্বৃত্তরা পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুরে তার গাড়িতে হামলা চালায়। মনির হোসেনকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে। এছাড়া তার সহযোগীদের গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তবে তিনি হামলার কারণ ও দুর্বৃত্তদের পরিচয় জানাতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মনির হোসেন ও তার শ্যালক মহিউদ্দিন নিহত হন। দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিপক্ষের গুলিতে তিতাসে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

Be the first to comment on "প্রতিপক্ষের গুলিতে তিতাসে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২"