শিরোনাম

প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : সাখাওয়াত

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে বিএনপির মনোনয়নের সিদ্ধান্তের কথা ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এরপর নারায়ণগঞ্জে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মনোনয়ন পাওয়ার পর স্থানীয় বিএনপির সবার সঙ্গে কথা বলেছি। বুধবার মনোনয়নপত্র জমা দেব। তিনি বলেন, একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উচিত প্রশাসনে যারা দলবাজ কর্মকর্তা আছেন, তাদের সরিয়ে নিরপেক্ষদের বসানো। এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না।

সাখাওয়াত হোসেন ৭ খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিহত ওয়ার্ড কমিশনার নজরুল ইসলামের প্রধান আইনজীবী তিনি। তিনি বিএনপি-সমর্থক পেশাজীবী। রাজনীতিতে সক্রিয় হলেও বিএনপিতে তার কোনো পদ নেই।

basic-bank

Be the first to comment on "প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : সাখাওয়াত"

Leave a comment

Your email address will not be published.


*