শিরোনাম

নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েন দাবি রিজভীর

নিউজ ডেস্ক : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ দাবি করেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন। রিজভী আহমেদ বলেন, সরকার চায় না নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হোক। তার ওপর সেটা হলো গডফাদারদের এলাকা। সেখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সেনা মোতায়েন করা প্রয়োজন।

basic-bank

Be the first to comment on "নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েন দাবি রিজভীর"

Leave a comment

Your email address will not be published.


*