নিউজ ডেস্ক : অনেক তো হলো, বছরের বেশিরভাগ সময়ই তো এ মাঠ ও মাঠ ঘুরে কাটছে। ঘরে যে প্রেমিকা আর দুই সন্তান আছে তাদেরকে দেখতেও তো মন কেমন করে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের।
কাতালান ডার্বিতে মেসি-সুয়ারেসের দুর্দান্ত পারফর্মেন্সে ৪-১ গোলে জয়ের পর বার্সা কোচ লুই এনরিকে এমএসএন কে ছুটি দিয়ে দেন।
ছুটির পূর্ণ ব্যবহার করতেই মেসি চলে গেলেন আর্জেন্টিনায় পরিবারের কাছে। বড়দিনের আর মাত্র কয়েকদিন বাকী। এবার পরিবারের সঙ্গেই দারুণ আনন্দে বড়দিন কাটবে তার। ভাই রদ্রিগোর সঙ্গে একটি ব্যক্তিগত বিমানে করে বার্সা সুপারস্টার আর্জেন্টিনা পৌঁছান। বিমানবন্দরে অসংখ্য ভক্ত তাকে বরণ করে নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এবং অবশ্যই দুই সন্তানকে নিয়ে ছিলেন তার প্রেমিকা রোকুজ্জো।
লম্বা সময় ধরে একাধারে খেলে যাওয়ার পর এই বিশ্রাম পেলেন মেসি, সুয়ারেস এবং নেইমার (এমএসএন)। অথচ সামনেই রয়েছে বার্সেলোনার কোপা দেল রে`র ম্যাচ, প্রতিপক্ষ হারকিউলিস। সেসব চিন্তা বাদ দিয়ে আপাতত প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জো, দুই ছেলে থিয়াগো এবং মাতেওকে নিয়েই মেতে থাকবেন ফুটবল জাদুকর।

Be the first to comment on "প্রেমিকা-সন্তানদের সঙ্গে ছুটি কাটাতে আর্জেন্টিনায় মেসি"