নিউজ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে । ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে বুধবার সকাল সোয়া ৮টার দিকে পাটবোঝাই নসিমনকে একটি লোকাল বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই নসিমন যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জনায়, ভাঙ্গার মালিগ্রাম থেকে বাবলাতলাগামী একটি নসিমনকে ফরিদপুর থেকে টেকারহাটগামী একটি লোকাল বাস ধাক্কা দিলে নসিমনটি রাস্তার পাশে উল্টে যায় ফলে নসিমনে চাপা পরে ঘটনাস্থলেই নসিমন যাত্রী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের ফটিক মালো (৫০) এবং ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের কাওছার শেখ (৬০) মারা যায়। নসিমনে থাকা পাট ব্যবসায়ী সন্তোষ মালো (৪৮) ও মনির বিশ্বাস (৩০) গুরুতর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজন মারা গেছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা হাইওয়ে পুলিশ দায়ের করবে ।

Be the first to comment on "ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত"