শিরোনাম

ফার্মগেটে হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকার হোটেল ফার্মগেট থেকে চট্টগ্রাম এলজিইডির এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার এসআই আজহার আলী।

হোটেল ফার্মগেটের সুপারভাইজার সঞ্জয়ের বরাত দিয়ে আজহার আলী বলেন, নিহতের নাম শফিক উদ্দিন আহমেদ চৌধুরী (৪৫)। তিনি চট্টগ্রাম এলজিইডির একজন ঠিকাদার। তিন দিন আগে ঢাকা আসেন তিনি। হোটেল ফার্মগেটের ৭১০ নম্বর কক্ষে ছিলেন তিনি। আজ (শুক্রবার) বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান আজহার আলী।

basic-bank

Be the first to comment on "ফার্মগেটে হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*