নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত বছরের অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গ্রেফতার হওয়া রসরাজ দাসের মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার গভীর রাতে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংস্থাটি।
রসরাজকে ওই ঘটনার ‘উস্কানিদাতা’ হিসেবে গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করে তাকে বেআইনি ভাবে আটক করে রাখা হয়েছে বলেও অভিযোগ তুলেছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়েছে, হিন্দু জেলে রসরাজ দাসকে গত অক্টোবরে ফেসবুকে ‘উস্কানিমূলক’ ছবি পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার অভিযোগ আনা হয়েছে যদিও কিছুদিন আগে আইন-শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের ছবি পোস্ট করার ব্যাপারে তিনি দায়ী নন। কিন্তু, তার বিরুদ্ধে এখনও মামলাটি প্রত্যাহার হয়নি এবং গত ৩ জানুয়ারি আদালতে তার জামিনও মঞ্জুর হয়নি। আগামী ১৬ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। যদি এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
রসরাজকে আটকে রাখায় অ্যামনেস্টির উদ্বেগ

Be the first to comment on "রসরাজকে আটকে রাখায় অ্যামনেস্টির উদ্বেগ"