শিরোনাম

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে ৫ পুলিশসহ নিহত ৭

নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মহীপুর বাজারে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে বগুড়াগামী একটি সার বোঝাই ট্রাকের সঙ্গে উপজেলার মহীপুর বাজারে রংপুর পুলিশ লাইন থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী ট্রাকটিতে অবস্থান করা ৫ পুলিশ সদস্যসহ ট্রাকটির চালক ও হেলপার নিহত হন। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ৫ জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনের মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. এরফান দুর্ঘটনা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে ৫ পুলিশসহ নিহত ৭"

Leave a comment

Your email address will not be published.


*