শিরোনাম

বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন। ওই দু’জনকেই ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে বলে জানান আইনমন্ত্রী।

রবিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত নূর চোধুরী কানাডায় পালিয়ে আছেন। কানাডার আইন অনুসারে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে জটিলতা বেশি। তারা আমাদের সাজা কমানোর বিষয়ে বলেছিলো। কিন্তু সর্বোচ্চ আদালতের রায় কমানো যায় না বলে আমরা কানাডাকে জানিয়েছি। এখন তাদের সঙ্গে আলোচনা চলছে’। ‘আর এম রাশেদ চৌধুরী রয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানেও আমাদের আলোচনা চলছে। অবশ্যই তাদের ফিরিয়ে আনা হবে’।

basic-bank

Be the first to comment on "বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে"

Leave a comment

Your email address will not be published.


*