শিরোনাম

বঙ্গোপসাগরে ৫ ট্রলার ডুবে নিখোঁজ ৮৮ জেলে

নিউজ ডেস্ক : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে প্রচন্ড ঢেউয়ের আঘাতে আরো ৫ টি মাছধরা ট্রলার ডুবে ৮৮ জন জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এর আগে শনিবার সকালে তিনটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের সন্ধান পাওয়া গেছে। গত শনিবার সকালে বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় এ ট্রলার ডুবির ঘটে। রবিবার সকালে নিখোঁজ তিন জেলের খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা।

চৌধুরী গোলাম মোস্তফা জানান, শনিবার এফবি নাজমুল, এফবি ভাই ভাই ও এফবি সুখতারা ট্রলার ডুবির ঘটনায় ৪৬ জেলে উদ্ধার হলেও তিন জেলে মো.সেলিম মাঝি, কালু খা ও মোস্তফা মাঝি নিখোঁজ হয়। তিন জেলে সাগরে ভাসমান অবস্থায় প্রায় ১৬ ঘণ্টা পর রবিবার রাত সাড়ে ৩ টার দিকে পূর্ব সুন্দরবনে ঢুকে পড়ে। আমরা তাঁদের খোঁজ পেয়ে রবিবার সকালে তাদের ফিরিয়ে আনতে ট্রলার পাঠানো হয়েছে। শনিবার  সকালে গভীর সমুদ্রে ঝড়ো হাওয়ায় ট্রলার ডুবির ঘটনায় আরও ৫ ট্রলারসহ ৮৮ জেলে নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারগুলো হলো,এফবি তামান্না, এফবি আবদুল্লাহ, এফবি নুর ভানু, এফবি মেহেরিন ও এফবি রুমানা। রবিবার বিকেল পর্যন্ত এসব জেলে ও ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

basic-bank

Be the first to comment on "বঙ্গোপসাগরে ৫ ট্রলার ডুবে নিখোঁজ ৮৮ জেলে"

Leave a comment

Your email address will not be published.


*