শিরোনাম

বদির জামিনের বিরুদ্ধে দুদকের আপিল

নিউজ ডেস্ক : কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে বিচারিক আদালতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে দেওয়া জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সকালে এমন তথ্য জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান। ২০১৪ সালের ২১ আগস্ট এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক আবদুস সোবহান। ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামার সূত্র ধরে অনুসন্ধানে দেখা গেছে, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে এ মামলা হয়। এ মামলায় গত ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে আবদুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়।

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি ধারায় মামলাটি করেছিল দুদক। তবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ধারাটি আদালতে প্রমাণিত হয়নি এমপি বদির বিরুদ্ধে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ১০ নভেম্বর আপিল করেন বদি। বুধবার শুনানির জন্য আপিল গ্রহণ করে হাইকোর্ট বদিকে ছয় মাসের জামিন দিয়ে জরিমানা স্থগিত করেন।

basic-bank

Be the first to comment on "বদির জামিনের বিরুদ্ধে দুদকের আপিল"

Leave a comment

Your email address will not be published.


*