শিরোনাম

মান্নার জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ ২৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ওই দিন রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এর আগে হাইকোর্ট গত ৩০ আগস্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় হাইকোর্ট মান্নাকে জামিন দিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষে এই আদেশের বিরুদ্ধে আপিল করলে মান্নার জামিন স্থগিত করা হয়। আজ বিষয়টি শুনানির জন্য আসলে আদালত স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেন। একই সঙ্গে সেনা বিদ্রোহ উসকানির দেওয়ার মামলায় হাইকোর্ট দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল একই দিন শুনানির জন্য ধার্য করা হয়েছে।

মান্নার পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে ব্যক্তিগত কথোপকথনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুটি মামলা হয়। একটিতে সেনা বিদ্রোহে উসকানি এবং অন্যটিতে সরকারের উৎখাতের চেষ্টার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়।

basic-bank

Be the first to comment on "মান্নার জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ল"

Leave a comment

Your email address will not be published.


*