শিরোনাম

বরিশালের বিপক্ষে ব্যাট করছে চিটাগং

নিউজ ডেস্ক : চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলসের পয়েন্ট সমান। কিন্তু এক ম্যাচ কম খেলেছে বরিশাল। সুতরাং, চট্টগ্রামে নিজেদের মাঠে এবারের বিপিএলের শেষ ম্যাচটা তামিম ইকবালের দলকে এগিয়ে দিতে পারে। আগের দিনের জয়ে উজ্জীবীত তারা। আর মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে তারা। এই রিপোর্ট লেকার সময় ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান স্বাগতিক দলটির। তামিম ১০ ও ডোয়াইন স্মিথ ৯ রানে ব্যাট করছেন।

তামিম কম বেশি রান করছেন। আগের ম্যাচে বড় রান তাড়া করেই জিতেছে তারা। ডোয়াইন স্মিথ, এনামুল হক, শোয়েব মালিক এবং নিয়মিত পারফমার মোহাম্মদ নবি রান করেছেন। এদের মাঝে আফগান অল রাউন্ডার নবি ব্যাটে বলে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের লড়াইয়ে আছেন।

বরিশাল সেই হিসেবে ভালো নেই। মুশফিকুর রহিমের দল চট্টগ্রামে টানা দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে। মুশফিক নিজে রান করছেন। শাহরিয়ার নাফীস শুরু থেকে রান করছেন। কিন্তু দলের সবাই বারবার এক জায়গায় এসে সেই লড়াইটা দিতে পারছেন না যা করতে পারলে অন্যদের সঙ্গে ব্যবধানটা তৈরি হয়। এই ম্যাচ সেই পরীক্ষা দিয়ে বরিশালের জয়ে ফেরার ম্যাচও বটে।

basic-bank

Be the first to comment on "বরিশালের বিপক্ষে ব্যাট করছে চিটাগং"

Leave a comment

Your email address will not be published.


*