নিউজ ডেস্ক : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে জাল পাতা নিয়ে বিরোধে খোকন মিয়া(২২) নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত খোকন শ্রীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইন চার্জ মো. আখতারুজ্জামান জানান, সোমবার দুপুর বেলা ১২টায় এই ঘটনার দায়ে আলম রাঢ়ী ও ছালাম রাঢ়ী নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, জাল পাতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা।
গুরুতর আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হলে দুপুর আড়াইটার দিকে ওয়ার্ড মাস্টার আবুল কালাম খোকনকে মৃত ঘোষণা করেন। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইন চার্জ মো. আখতারুজ্জামান জানান, নিহতের ঘটনায় শ্রীপুর ক্যাম্পের ইনচার্জ আলতাফ হোসেন আলম ও ছালাম নামে ২ জনকে আটক করেছে। তিনি আরও জানান, সব জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment on "বরিশালের মেহেন্দিগঞ্জে জেলের হাতে জেলে খুন"