শিরোনাম

বলিউড সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

নিউজ ডেস্ক : কাশ্মীরে ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলা এবং পরবর্তীতে পাকিস্তানের ভেতরে ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি চলে আসছে। খেলাধুলা, চলচ্চিত্র সহ প্রায় সব রকমের সম্পর্ক বন্ধ।

এই দমবন্ধ করা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতে যাচ্ছে। পাকিস্তানের সিনেমা হলগুলোতে আবারও বলিউডের মুভি প্রদর্শনীর সম্ভাবনা দেখা দিয়েছে।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে পাকিস্তানের অধিকাংশ সিনেমা হল কর্তৃপক্ষ। কারণ বলিউড মুভি প্রদর্শনী বন্ধ থাকার কারণে পাকিস্তানি পরিবেশক ও হল মালিকরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এর আগে দুই দেশের সম্পর্কের অবনতির ফলে পাকিস্তান বলিউড মুভির প্রদর্শনী বন্ধ করে দিয়েছিল। জবাবে ভারতের বেশ কিছু পরিচালক বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল। এখন এই সম্পর্কের উন্নতি হয় কিনা তা দেখার বিষয়।

পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে আবারও ভারতীয় চলচ্চিত্র দেখানো শুরু করবেন।

basic-bank

Be the first to comment on "বলিউড সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান"

Leave a comment

Your email address will not be published.


*