শিরোনাম

বাংলাদেশ এখন বাঘের মতোই: মাইকেল ভন

নিউজ ডেস্ক : দিন পাল্টেছে। ২০১৫ বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেটে উঠেছে নতুন এক সূর্য। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন জয় করে দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বে নিজেদের নতুনভাবে পরিচিত করেছে টাইগাররা। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিল বিশ্বকাপের নকআউট পর্বে।

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার না হলে হয়তো স্বপ্নের পথটা দীর্ঘ হতো আরেকটু। এই স্বপ্নযাত্রার পথেই বাংলাদেশ হারিয়েছিল ইংল্যান্ডকে। ওই লজ্জা ভোলেন কি করে মাইকেল ভন! তাই তো বাংলাদেশ সফরে যাওয়ার আগে ইংলিশ ক্রিকেটারদের সতর্কবার্তাই দিয়ে রাখলেন দলটির সাবেক অধিনায়ক।

শুধু বিশ্বকাপ নয়, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মিশন শেষ করার পর পারফরম্যান্সের গ্রাফ শুধু উপরেই উঠেছে বাংলাদেশের। যারাই সফরে এসেছে, তাদের সবাইকে বাড়ি ফেরত পাঠিয়েছে হতাশ করে। ঘরের মাঠে তাই সত্যি ‘বাঘ’ হয়ে উঠেছে বাংলাদেশ। সেই ঘরেই যখন আসছে ইংল্যান্ড, তখন টাইগারদের সমীহ না করে উপায় আছে ভনের।

এউইন মরগানের বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ানো বিষয়ে লেখা কলামের এক অংশে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেছেন সাবেক এই ব্যাটসম্যান।

লিখেছেন, ‘নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুব ভালো একটা দল। ওরা কিন্তু গত দুই বিশ্বকাপে হারিয়েছে ইংল্যান্ডকে।’ ২০১১ বিশ্বকাপেও বাংলাদেশ ২ উইকেটে হারিয়েছিল ইংলিশদের।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশ এখন বাঘের মতোই: মাইকেল ভন"

Leave a comment

Your email address will not be published.


*